Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

ছাত্রের মৃত্যু: স্পষ্ট নয় কারণ

ক্লাসরুমে বসে টিফিন খাওয়ার সময় আচমকা মৃত্যু হয়েছে বাগুইআটি দেশবন্ধু নগরের চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের এক ছাত্রের

ছাত্রের মৃত্যু: স্পষ্ট নয় কারণ
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ক্লাসরুমে বসে টিফিন খাওয়ার সময় আচমকা মৃত্যু হয়েছে বাগুইআটি দেশবন্ধু নগরের চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের এক ছাত্রের। কিন্তু কী কারণে তার এই মর্মান্তিক পরিণতি হল, তা স্পষ্ট নয়। মঙ্গলবার আর জি কর হাসপাতালে মৃত ছাত্র মহম্মদ রায়হানের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট, শ্বাসনালিতে খাবার আটকে যাওয়া নাকি অন্য কোনো কারণ রয়েছে, ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরই তা সঠিক জানা যাবে। এদিন রাত পর্যন্ত পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রসঙ্গত, সোমবার টিফিনের সময় বসে খাবার খাচ্ছিল রায়হান। আচমকা সে অসুস্থ হয়ে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ