Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

ভিডিয়ো কনফারেন্সে সাক্ষ্য নিহত বিজেপি কর্মীর অসুস্থ মায়ের, উঠল পরেশ পালের প্রসঙ্গ

নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের নৃশংস খুনের মামলার অন্যতম সাক্ষী মাধবী সরকার অসুস্থ।

ভিডিয়ো কনফারেন্সে সাক্ষ্য নিহত বিজেপি কর্মীর অসুস্থ মায়ের, উঠল পরেশ পালের প্রসঙ্গ
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের নৃশংস খুনের মামলার অন্যতম সাক্ষী মাধবী সরকার অসুস্থ। তিনি মৃত অভিজিৎ সরকারের মা। অসুস্থ থাকায় মঙ্গলবার বৃদ্ধা বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যদান করেন। বিশেষ আদালতের বিচারক সন্তোষকুমার পাঠকের এজলাসে চলে এই মামলার শুনানি। আদালত সূত্রে খবর, সাক্ষ্য দিতে গিয়ে মাধবীদেবী তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশ পালের প্রসঙ্গ টেনে আনেন। এদিন মাধবীদেবীর সাক্ষ্য অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানি ৭ আগস্ট।

Advertisement

মৃত যুবকের পরিবারের তরফে দুই আইনজীবী বলেন, ‘হাইকোর্টের নির্দেশে মামলার শুনানি চলছে কলকাতার বিচারভবনে। এখনও কয়েকজন অভিযুক্ত ফেরার। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি ‘হুলিয়া’ জারি হয়েছে। সিবিআইও পলাতকদের খুঁজে দিতে পারলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে।’ এদিন নির্দিষ্ট সময়ে প্রেসিডেন্সি জেল থেকে অভিযুক্তদের হাজির করা হয় আদালতে। এক অভিযুক্ত অবশ্য গরহাজির ছিল। আদালতে হাজির হয়েছিলেন জামিনে থাকা পরেশ পাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ