Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

নিউটাউনে একাধিক রাস্তায় স্পিড ব্রেকার ভাঙা, গতি নিয়ন্ত্রণে সমস্যা

স্মার্টসিটি নিউটাউন। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে বিশ্ববাংলা সরণির পাশে সার্ভিস রোড সহ ভিতরের একাধিক রাস্তায় স্পিড ব্রেকার বসানো হয়েছে

নিউটাউনে একাধিক রাস্তায় স্পিড  ব্রেকার ভাঙা, গতি নিয়ন্ত্রণে সমস্যা
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্মার্টসিটি নিউটাউন। যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে বিশ্ববাংলা সরণির পাশে সার্ভিস রোড সহ ভিতরের একাধিক রাস্তায় স্পিড ব্রেকার বসানো হয়েছে। কিন্তু, শহরের বহু জায়গায় সেই স্পিড ব্রেকার ভেঙে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্পিড ব্রেকার উঠে যাওয়ায় গতি নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়, রাস্তার ক্রসিংয়ে দ্রুতগতিতে ছুটছে গাড়ি। ব্রেক করার প্রয়োজন পড়ছে না। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনকেডিএ’র সহায়তায় ওই স্পিড ব্রেকারগুলি বসানো হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।

Advertisement

নিউটাউন শহরে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুও হয়েছে বহু মানুষের। সার্ভিস রোড সহ শহরের একাধিক রাস্তায় উপর বসানো হয়েছে স্পিড ব্রেকার। পিচের উপর বসানো কালো-হলুদ রঙের ফাইভারের তৈরি প্যানেল। গুরুত্বপূর্ণ এলাকায় ওই স্পেড ব্রেকার বসেছে। যাতে শহরের ভিতরে গাড়ি অত্যধিক গতিতে চলাচল না করে। এমনকি, বহু মোড় রয়েছে, যেখানে রাস্তায় পথচারীরা পারাপার করেন। তাই বহু ক্রসিংয়ের মুখে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। যেহেতু, এগুলি ফাইভার দিয়ে তৈরি, তাই বেশি পুরানো হলে ভেঙে যায়। তবে, নতুন করে ফের বসানো হয়।
স্থানীয় বাসিন্দাদের কথায়, নিউটাউনে সেন্ট্রাল মলের সামনেই রয়েছে সার্ভিস রোড। উপর দিয়ে গিয়েছে ফ্লাইওভার। নজরুল তীর্থ থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার মুখে ওই সার্ভিস রোড থেকে বি জি ব্লকের দিকে ঢোকার চওড়া রাস্তা রয়েছে। ওইদিক থেকে বেরিয়ে আবার সার্ভিস রোডে ওঠা যায়। তার জন্য ওই ক্রসিংয়ের মুখেই রয়েছে স্পিড ব্রেকার। কিন্তু, সেখানেও সেসব ভেঙেচুরে গিয়েছে। ফলে, দু’দিক দিয়েই জোরে গাড়ি চলাচল করছে। সুপ্রিয় রায় নামের এক বাসিন্দা বলেন, ভিতরের রাস্তা দিয়ে অনেকে হেঁটে যাতায়াত করেন। স্পিড ব্রেকার থাকলে গাড়িগুলির গতি নিয়ন্ত্রণে থাকত। এখানে সজোরে বেরিয়ে যাচ্ছে। যেগুলি উঠে গিয়েছে, সেগুলি ফের বসানো দরকার। যাতে দুর্ঘটনা এড়ানো যায়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ