Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিতর্কিত জমিতে কবর খুঁড়তে বাধা বিজেপি কর্মীদের, উত্তেজনা নৈনিতালে

জমির অধিকার কার—এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দুই সম্প্রদায়ের মধ্যে। এবার কবর খোঁড়া নিয়ে বিবাদের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল নৈনিতালের রামনগরে।

বিতর্কিত জমিতে কবর খুঁড়তে বাধা বিজেপি কর্মীদের, উত্তেজনা নৈনিতালে
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নৈনিতাল: জমির অধিকার কার—এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দুই সম্প্রদায়ের মধ্যে। এবার কবর খোঁড়া নিয়ে বিবাদের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল নৈনিতালের রামনগরে। কবরের গর্তের মধ্যে শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। স্থানীয় বিজেপি নেতারা চলে আসায় পরিস্থিতি আরও জটিল হয়। শেষ পর্যন্ত পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য পুলিসের পাশাপাশি সশস্ত্র সীমা বলের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছে।

Advertisement

রামনগরের গৌজানি এলাকায় একটি গোরস্থান রয়েছে। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় ঐকমত্যের ভিত্তিতে ওই গোরস্থানটি ব্যবহার করে। কিন্তু ওই জায়গার বাইরেই একটি জমি নিয়ে ১৯৯৪ সাল থেকেই বিবাদ চলছে। একপক্ষের দাবি, ওই জমিটি গোরস্থানেরই অংশ। অন্যপক্ষ তা মানতে নারাজ। বৃহস্পতিবার ওই জমিতে একটি কবর খোঁড়া শুরু হয়। যা নিয়ে নতুন করে বিবাদের সূত্রপাত। কয়েকজন যুবক দাবি করেন, ওই জমিতেই কবর খোঁড়া হবে। এরপর তাঁরা সেখানে শুয়ে পড়েন। স্থানীয় বিজেপি কর্মীরা পাল্টা দাবি করেন, গোরস্থানের জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গাতেই নতুন কবর খুঁড়তে হবে। দু’পক্ষের হাতাহাতির উপক্রম হয়। শেষপর্যন্ত মহকুমা শাসকের নেতৃত্বে বিরাট পুলিস বাহিনী এসে সবাইকে ওই এলাকা থেকে সরিয়ে দেয়। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গোরস্থানের জন্য নির্দিষ্ট জায়গাতেই শেষকৃত্য করতে হবে।

সম্পর্কিত সংবাদ