Bartaman Logo
১০ জুন, ২০২৬

১১ বছরের সাফল্য সামনে রেখেই আসন্ন সব ভোটের কৌশল, নির্দেশ বিজেপির

রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল তৈরির নির্দেশ দিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় পার্টি। ২০২৯ সালেও কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে মোদি সরকারই।

১১ বছরের সাফল্য সামনে রেখেই আসন্ন সব ভোটের কৌশল, নির্দেশ বিজেপির
  • ১০ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল তৈরির নির্দেশ দিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় পার্টি। ২০২৯ সালেও কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে মোদি সরকারই। রাজ্যস্তরে বিভিন্ন ইস্যুর পাশাপাশিই এই মর্মেই প্রচার শুরু করা হোক। একইসঙ্গে মোদি সরকারের বিগত ১১ বছরের সাফল্যগাথাই হোক ভোটের অন্যতম প্রচার এজেন্ডা। বিভিন্ন রাজ্যের দলীয় কমিটিগুলিকে এমনই নির্দেশ পাঠিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার বিজেপি সূত্রে এই খবর জানানো হয়েছে। 

Advertisement

চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। আগামী বছর ভোট পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং অসমে। ২০২৭ সালে উত্তরপ্রদেশ, গুজরাত সহ মোট সাতটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। দলীয় সূত্রের খবর, নির্বাচনী প্রচার কৌশল তৈরির জন্য আপাতত এইসব রাজ্যগুলিকেই বেছে নেওয়া হয়েছে। অবিলম্বে স্থানীয় ইস্যুর পাশাপাশি সর্বভারতীয় স্তরের এজেন্ডা তুলে ধরে নির্বাচনী প্রচারের অভিমুখ তৈরি করতে বলা হয়েছে। ঘটনাচক্রে মোদি সরকারের ১১ বছরের পূর্তি উপলক্ষে সোমবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে তিনি বলেন, মোদি সরকার তাঁর বর্তমান পাঁচ বছরের সময়কাল তো পূরণ করবেই। আরও পাঁচ বছরের মেয়াদও মোদি সরকার থাকবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ