Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

বিহার ভোট: জয় নিয়ে আত্মবিশ্বাসী তেজস্বী যাদব

দুয়ারে বিধানসভা ভোট। সময় যত এগচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বিহারের রাজনীতি। একদিকে বিজেপি, নীতীশ কুমারের জেডিইউ ও এলজেপির এনডিএ শিবির।

বিহার ভোট: জয় নিয়ে আত্মবিশ্বাসী তেজস্বী যাদব
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: দুয়ারে বিধানসভা ভোট। সময় যত এগচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বিহারের রাজনীতি। একদিকে বিজেপি, নীতীশ কুমারের জেডিইউ ও এলজেপির এনডিএ শিবির। অন্যদিকে লালুপ্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস ও অন্যান্য দলগুলির ‘মহাজোট’। ভোট ময়দানে ঝড় তোলার অপেক্ষায় ঘর গোছাচ্ছে সবপক্ষই। গত নির্বাচনে খুব কাছাকাছি গিয়েও আশাভঙ্গ হয়েছিল বিরোধী জোটের । এবার সেই ফলের পুনরাবৃত্তি আর হবে না বলেই দাবি করছেন লালু-পুত্র তেজস্বী যাদব। এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তেজস্বী বলেন, ‘আমরা আসন্ন ভোটে সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। নীতীশ সরকারের উপর জনগণের আস্থা নেই। মানুষের আশা পূরণ করতে পারেনি এই সরকার। প্রত্যেকেই জানেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সুস্থ নন। কিছু আমলা ও মন্ত্রীরা সরকার চালাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের সঙ্গেও সখ্যতা বাড়াচ্ছে বিজেপি।’ বিরোধী দলনেতা তেজস্বী বলেন,  এবারের ভোটে বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, দুর্নীতি, আইন-শৃঙ্খলার মতো বিষয়গুলিকেই ইস্যু করবে বিরোধী জোট। সেই সঙ্গে বিহারের বেহাল শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা,শিল্প, সেচ ব্যবস্থা, কৃষকদের বঞ্চনার মতো বিষয়গুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে মহাজোট। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ আদলে মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পেরও ঘোষণা করেছে জোট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ