Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দলাই লামার গ্র্যামি-প্রাপ্তির তীব্র বিরোধিতা করল বেজিং

রবিবার রাতে গ্র্যামি পুরস্কার পেয়েছেন ধর্মগুরু দলাই লামা। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ‘বেস্ট অডিয়ো বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে পুরস্কৃত হন তিনি।

দলাই লামার গ্র্যামি-প্রাপ্তির তীব্র বিরোধিতা করল বেজিং
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রবিবার রাতে গ্র্যামি পুরস্কার পেয়েছেন ধর্মগুরু দলাই লামা। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ‘বেস্ট অডিয়ো বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে পুরস্কৃত হন তিনি। তাঁর অডিয়ো অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিজ হলিনেস দ্য দলাই লামা’র জন্যই এই পুরস্কার পেয়েছেন নবতিপর ধর্মগুরু। যদিও এর তীব্র বিরোধিতা করেছে চীন। বেজিংয়ের দাবি, এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যবহার করে দলাই লামা ‘চীন বিরোধী কার্যকলাপ চালাতে পারেন।’ চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘দলাই লামা ধর্মের আড়ালে বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে যুক্ত। এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে চীন বিরোধী কাজকর্ম চালানো উচিত হবে না।’ যদিও পুরস্কার ঘোষণার পর দলাই লামা বলেছেন, ‘এই সম্মানকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখি না। শান্তি, করুণা, পরিবেশের যত্ন ও মানবজাতির ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য। এই পুরস্কার সেই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ