Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘মার্কিন যুক্তরাষ্ট্রকে বিক্রি করা যাবে না’, শর্ত চাপিয়ে ভারতকে বিরল খনিজ রপ্তানি করছে বেজিং

ছ’মাসের ডামাডোল শেষ। ভারতে ফের বিরল খনিজ রপ্তানি শুরু করল চীন। এর ফলে স্বস্তিতে ইলেকট্রিক গাড়ি নির্মাতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বৈদ্যুতিন সামগ্রীর নির্মাতারা।

‘মার্কিন যুক্তরাষ্ট্রকে বিক্রি করা যাবে না’, শর্ত চাপিয়ে ভারতকে বিরল খনিজ রপ্তানি করছে বেজিং
  • ১ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নয়াদিল্লি: ছ’মাসের ডামাডোল শেষ। ভারতে ফের বিরল খনিজ রপ্তানি শুরু করল চীন। এর ফলে স্বস্তিতে ইলেকট্রিক গাড়ি নির্মাতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বৈদ্যুতিন সামগ্রীর নির্মাতারা। তবে ছাড়পত্র দিলেও, বিরল খনিজ রপ্তানির ক্ষেত্রে ভারতের উপর শর্তও চাপিয়েছে বেজিং। তারা জানিয়েছে, চীন থেকে আমদানি করা বিরল খনিজ আমেরিকাকে রপ্তানি করা যাবে না। এছাড়া প্রতিরক্ষা খাতেও ওই সব সামগ্রী ব্যবহার করতে পারবে না ভারত।

Advertisement

বেজিং জানিয়েছে, স্থানীয় প্রশাসনের ছাড়পত্র পেয়ে গেলেই ভারতের চারটি সংস্থা-হিতাচি, কন্টিনেন্টাল, জে-ইউশিন এবং ডিই ডায়মন্ডসকে বিরল খনিজ রপ্তানি করা হবে। ওয়াকিবহাল মহল জানিয়েছে, ভারতীয় সংস্থাগুলিকে বিরল খনিজ রপ্তানির আগে ‘এন্ড-ইউজার সার্টিফিকেট’ চেয়েছিল চীন। তবে, এখনও ৫০টির বেশি সংস্থার আবেদন চীনের বাণিজ্য মন্ত্রকের ছাড়পত্র পায়নি। 
আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধে জড়িয়ে পড়তেই চলতি বছরের এপ্রিলে অন্য দেশে বিরল খনিজ সামগ্রী পাঠানো নিয়ে বিধিনিষেধ জারি করে চীন। সারা বিশ্বে বিরল খনিজের ৯০ শতাংশই রপ্তানি করে তারা। এই সামগ্রী না মেলায় ভারতে বৈদ্যুতিন গাড়ি নির্মাতা সংস্থাগুলির উত্পাদন ব্যাপক ধাক্কা খায়। সম্প্রতি বিষয়টি নিয়ে চীন সরকারের শীর্ষ নেতাদের কাছে আবেদন জানিয়েছিল ভারত। চীনের ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও। তিনি জানিয়েছেন, ‘কিছু ভারতীয় সংস্থা চীন থেকে বিরল খনিজ জন্য লাইসেন্স পেয়েছে।’ বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বিরল খনিজ নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রণধীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ