Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায়

শৈশব কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া’। বিশ্বের নানা প্রান্তে শিশুদের সমাজমাধ্যমে আসক্তি ঘিরে এমনই উদ্বেগ দেখা দিয়েছে। এবার সেই আসক্তিতে রাশ টানতে ঐতিহাসিক পদক্ষেপ অস্ট্রেলিয় সরকারের। সেদেশে ১৬ বছরের নীচে কোনও কিশোর-কিশোরী সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায়
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মেলবোর্ন: ‘শৈশব কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া’।  বিশ্বের নানা প্রান্তে শিশুদের সমাজমাধ্যমে আসক্তি ঘিরে এমনই উদ্বেগ দেখা দিয়েছে।  এবার সেই আসক্তিতে রাশ টানতে ঐতিহাসিক পদক্ষেপ অস্ট্রেলিয় সরকারের। সেদেশে ১৬ বছরের নীচে কোনও কিশোর-কিশোরী সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
স্মার্টফোন এখন প্রায় সবার হাতে। হাতের মুঠোয় গোটা পৃথিবী — এই ট্যাগলাইনেই বাজার কাঁপাচ্ছে  ইন্টারনেট পরিষেবা। আর ইন্টারনেট মানেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা। কিন্তু সেই চেনা-অচেনা বন্ধুদের মাঝেই শিশুরা হারিয়ে ফেলছে মাঠে-ময়দানে গিয়ে গা ঘামানোর নেশা। উল্টে বাড়ি বসে মোবাইলে মুখ ‘গুঁজে’ চলছে অনলাইনে বন্ধুত্বরক্ষার প্রয়াস। এবার তাতেই বাধ সাধতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। আগামী বছরের শুরুতেই সে দেশে সাধারণ নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী আলবানিসের এই সিদ্ধান্ত অভিভাবক মহলে সাড়া ফেলে দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ