মুম্বই: তলিয়ে যেতে যেতে মঙ্গলবার হঠাৎ ঘুরে দাঁড়ালো টাকা। একদিনে এমন বৃদ্ধির নজির নেই গত প্রায় দু’বছরের মধ্যে। যদিও ধস অব্যাহত শেয়ার বাজারে। হাজার পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। ছাড় পায়নি নিফটি। গত পাঁচ দিনের টানা পতনে ত্রাহি রব উঠেছে লগ্নিকারীদের মধ্যে। একদিনে বাজার থেকে উবে গিয়েছে বিএসই-তে লগ্নিকারীদের প্রায় ৯.৩ লক্ষ কোটি টাকা।
Advertisement
গত সোমবারও ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দর ৪৫ পয়সা হ্রাস পেয়েছিল। ডলার পিছু টাকার দর পৌঁছেছিল প্রায় ৮৮। কিন্তু মঙ্গলবার ছবিটা ছিল একেবারে উল্টো। বিভিন্ন ব্যাঙ্কের ডলার বিক্রির কাঁধে ভর করে শক্তি সঞ্চয় করে টাকা। দিনের শেষে ডলারের তুলনায় দাম বেড়েছে ৬৩ পয়সা। এক ডলারের দর দাঁড়ায় ৮৬ টাকা ৮২ পয়সা। গত প্রায় দু’বছরের মধ্যে একদিনে টাকার দাম এর আগে এতোটা বাড়েনি বলে মত বিশেষজ্ঞদের।
আশা জাগিয়ে টাকা শক্তিশালী হলেও দুশ্চিন্তার কালো মেঘ কাটেনি শেয়ার বাজারে। কিছুদিন থেকে বিদেশি প্রতিষ্ঠানিক লগ্নিকারীদের (এফআইআই) ভারতের বাজার ছাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছিল, তার কোনও পরিবর্তন হয়নি। ফলে বিএসই এবং এনএসই — উভয় বাজারে এদিন ধস নামে। বিএসই সূচক সেনসেক্স ১ হাজার ১৮ পয়েন্ট বা ১.৩২ শতাংশ হ্রাস পেয়ে দিনের শেষে থিতু হয় ৭৬ হাজার ২৯৩ অঙ্কে। যা গত দু’সপ্তাহের মধ্যে এটি সর্বনিম্ন। অন্যদিকে, এনএসই সূচক নিফটি ৩০৯ পয়েন্ট বা ১.৩২ শতাংশ হ্রাস পেয়েছে। দাঁড়ায় ২৩ হাজার ৭১ পয়েন্ট।