১৪ বছর ধরে ফেরার। শেষপর্যন্ত পুলিসের জালে পালঘরে স্ত্রীকে খুনের মামলায় অভিযুক্ত জাওয়াদ জব্বর সইদ। মহারাষ্ট্রের নালাসোপারায় দ্বিতীয় স্বামী সইদের সঙ্গে থাকতেন রিহানা। কিন্তু মহিলার বড় ছেলে (প্রথম পক্ষের) প্রায়ই তাঁর মায়ের সঙ্গে দেখা করতে আসত। যা মোটেই ভালো চোখে দেখতেন না সইদ। এনিয়ে শুরু পারিবারিক বিবাদ। ২০১১ সালের ২৪ মে চরমে পৌঁছয় সেই বিবাদ। ওইদিন মধ্যরাতে স্ত্রী রিহানাকে পাথর দিয়ে থেঁতলে খুন করেন সইদ। এরপর গা ঢাকা দেন। পরিচয় গোপন করে নানা রাজ্যে ঘুরে বেড়ান। শনিবার উন্নাও থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস।



