Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

২২ বছর পরে

২২ বছর পরে
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
যে কোনও প্রথম কাজ সকলের কাছেই স্পেশাল। তা স্বীকৃতি না পেলে মন খারাপ হওয়াও স্বাভাবিক। কিন্তু সবুরে মেওয়া ফলে। এই প্রবাদবাক্যই সত্যি হল অনুরাগ কাশ্যপের জীবনে। তাঁর তৈরি প্রথম ছবি ‘পাঁচ’ সিনেমাহলে কখনও মুক্তি পায়নি। ২২ বছর আগে সে ছবি তৈরি করেছিলেন অনুরাগ। অবশেষে তা দর্শকের দরবারে আসতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, ২০২৫-এ মুক্তি পাবে সেই ছবি। এ প্রসঙ্গে প্রযোজক টুটু শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘পরের বছর ‘পাঁচ’ মুক্তি পাবে। সে সময় ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ছবির নেগেটিভও কিছুটা খারাপ হয়ে গিয়েছে। সেগুলো পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।’প্রযোজক আরও জানান, সেন্সর বোর্ডের সঙ্গে ছবিটিকে ঘিরে ২২ বছর আগে যা মতবিরোধ ছিল, তা মিটে গিয়েছে। ওই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন কেকে মেনন। প্রযোজকের দাবি, অনুরাগের পরিচালনা এবং কেকে মেননের অভিনয় দেখার জন্যই সিনেমাটি দেখার আগ্রহ থাকবে দর্শকের।    
Advertisement
সম্পর্কিত সংবাদ