Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

২০ বছর ধরে ৮৭ মহিলাকে ধর্ষণ, ফাঁস নরওয়ের ডাক্তারের কুকীর্তি

৫৫ বছরের স্ত্রীরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে অন্তত ৮৭ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ। চিকিৎসার নামে নির্যাতিতদের উপর যৌন নিগ্রহ চালিয়েছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে এই অপকর্ম চালিয়ে গিয়েছেন নরওয়ের ওই চিকিৎসক।

২০ বছর ধরে ৮৭ মহিলাকে ধর্ষণ, ফাঁস নরওয়ের ডাক্তারের কুকীর্তি
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
অসলো: ৫৫ বছরের স্ত্রীরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে অন্তত ৮৭ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ। চিকিৎসার নামে নির্যাতিতদের উপর যৌন নিগ্রহ চালিয়েছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে এই অপকর্ম চালিয়ে গিয়েছেন নরওয়ের ওই চিকিৎসক। শেষপর্যন্ত সেদেশের একটি গ্রাম থেকে অভিযুক্ত চিকিৎসক আর্নে বাইকে গ্রেপ্তার করেছে পুলিস। নাবালিকা থেকে বৃদ্ধা-কাউকেই রেয়াত করেননি আর্ন। নির্যাতিতাদের মধ্যে রয়েছে ১৪ ও ১৫ বছরের দুই কিশোরী এবং ৬৭ বছরের বৃদ্ধাও। বর্তমানে দুই নাবালিকাকে ধর্ষণের মামলায় চিকিৎসক আর্নের বিচার চলছে। আদালত সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে অন্তত ২১ বছর ওই চিকিৎসককে কারাবন্দি থাকতে হবে। পুলিস ৬ হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ উদ্ধার করেছে। তার মধ্যে রয়েছে স্ত্রীরোগ সংক্রান্ত মেডিক্যাল পরীক্ষার রেকর্ডিং। রোগিনীদের অজান্তেই এই পরীক্ষা চালাতেন অভিযুক্ত। নির্যাতিতা মহিলারা তদন্তকারীদের জানিয়েছেন, পরীক্ষার সময় ওই চিকিৎসক ছোট বোতলের মতো কিছু তাঁদের গোপনাঙ্গে প্রবেশ করেছিলেন। তবে কেন এহেন পরীক্ষা করা হচ্ছে, সে ব্যাপারে ওই চিকিৎসক রোগীদের কিছুই জানাননি। তদন্তকারীদের দাবি, এইভাবেই মহিলাদের ধর্ষণ করেছেন ওই চিকিৎসক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ