Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

১১৬ বছর বয়সে প্রয়াত বিশ্বের প্রবীণতম মহিলা

বয়সের সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৬ বছর আগেই। দেখেছেন দু’টি বিশ্বযুদ্ধ। ১১৬ বছর বয়সে মৃত্যু হল সেই মহিলার। নাম টোমিকো ইটুকা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানাচ্ছে, মৃত্যুর আগে পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম।

১১৬ বছর বয়সে প্রয়াত বিশ্বের প্রবীণতম মহিলা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
টোকিও: বয়সের সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৬ বছর আগেই। দেখেছেন দু’টি বিশ্বযুদ্ধ। ১১৬ বছর বয়সে মৃত্যু হল সেই মহিলার। নাম টোমিকো ইটুকা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানাচ্ছে, মৃত্যুর আগে পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম। গত ২০ ডিসেম্বর মধ্য জাপানের আশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই বৃদ্ধা। ইটুকার মৃত্যুর পর ব্রাজিলের ১১৬ বছর বয়সি ইনা কানাবারো লুকাকে প্রবীণতম ঘোষণা করা হয়। প্রয়াত বৃদ্ধার থেকে মাত্র ১৬ দিনের ছোট ইনা।  ইটুকার জন্ম ১৯০৮ সালের ২৩ মে।  দু’বার মাউন্ট অন্টাকা (উচ্চতা ১০ হাজার ৬২ ফুট) জয় করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামলেছেন স্বামীর কারখানা। ১৯৭৯ সালে স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন ইটুকা। তাঁর আগে বিশ্বের প্রবীণতম ছিলেন ১১৭ বছরের মারিয়া ব্রানিয়াস। গত বছর তাঁর মৃত্যু হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ