Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু হয়ে গেল বারাকপুরের পুলিস কমিশনারের অফিস

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু হয়ে গেল বারাকপুর পুলিস কমিশনারের নতুন বহুতল অফিস।

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু হয়ে গেল বারাকপুরের পুলিস কমিশনারের অফিস
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু হয়ে গেল বারাকপুর পুলিস কমিশনারের নতুন বহুতল অফিস। চিড়িয়ামোড়ের কাছে পুরনো সিপি অফিসের ঠিক উল্টোদিকে, নবনির্মিত পাঁচতলা এই অফিসের দোতালায় বসছেন কমিশনার নিজে। তার পাশেই রয়েছে কনফারেন্স রুম, ডিজিটর রুম। একতলায় থাকছে কন্ট্রোল রুম, যেখানে কয়েকশো সিসি ক্যামেরার মাধ্যমে দমদম থেকে কাঁচরাপাড়া পর্যন্ত নজরদারি করা হচ্ছে। 

Advertisement

এই ভবনের তিনতলায় রয়েছে ডিডি অফিস, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিস, ভিডিও কনফারেন্স রুম এবং অন্যান্য আধুনিক পরিকাঠামো। পুরনো কমিশনার অফিসে স্থানান্তরিত হয়েছে ডিসি ট্রাফিকের অফিস। আগে ডিসি ট্রাফিকের অফিস ছিল পাইপ রোডে পুরসভার বহুতল মার্কেটে। আর পুরনো ডিডি অফিসকে ডিসি সেন্ট্রালের অফিস করা হলো। আগে ডিসি সেন্ট্রালের অফিস ছিল সোদপুর ঘোলায়, একটি ব্যক্তি মালিকানাধীন অনুষ্ঠান বাড়িতে। সেটি ছেড়ে দেওয়া হলো।
নতুন পুলিস কমিশনারের অফিসটি রীতিমতো কর্পোরেট স্টাইলে তৈরি হয়েছে। মানুষ এখন একটি ভবনে গেলেই সব কাজ করতে পারবেন। পুলিসকর্মীদের বক্তব্য, কাজের পরিবেশটাই বদলে যাবে। এ ব্যাপারে পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, নতুন অফিস চালু হয়ে গিয়েছে। এক ছাদের তলে সব অফিস চলে আসায় কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হল। কন্ট্রোল রুম, ডিডি সবই- এই অফিস বিল্ডিংয়ে রয়েছে। আস্তে আস্তে সব অফিস এই বিল্ডিং এ চলে আসছে। এখান থেকেই গোটা বারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় পুলিসি ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ