Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বরোদা হারাল বাংলাকে

বিজয় হাজারে ট্রফিতে লজ্জার হার বাংলার। শুক্রবার ৬৭ বল বাকি থাকতে চার উইকেটে জিতল বরোদা। গ্রুপ ‘বি’তে বাংলা আপাতত চতুর্থ স্থানে। দুই ম্যাচের একটিতে জেতার সুবাদে পকেটে চার পয়েন্ট।

বরোদা হারাল বাংলাকে
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজকোট: বিজয় হাজারে ট্রফিতে লজ্জার হার বাংলার। শুক্রবার ৬৭ বল বাকি থাকতে চার উইকেটে জিতল বরোদা। গ্রুপ ‘বি’তে বাংলা আপাতত চতুর্থ স্থানে। দুই ম্যাচের একটিতে জেতার সুবাদে পকেটে চার পয়েন্ট।

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করে অভিমন্যু ঈশ্বরণ বাহিনী থেমে যায় মাত্র ২০৫ রানে। ৩৮.৩ ওভারে দাঁড়ি পড়ে বাংলার ইনিংসে। অনুষ্টুপ মজুমদার (৪৭), অভিষেক পোড়েল (৩৮), শাহবাজ আহমেদ (২৬), সুমন্ত গুপ্তারা সেট হয়েও (২১) বড় রান পাননি। সুদীপ ঘরামি (০), অভিমন্যু (৫) ব্যর্থ। বরোদার রাজ লিম্বানি ৬৫ রানে নেন পাঁচ উইকেট। তিনিই ম্যাচের সেরা। অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া নেন তিন উইকেট।
২০৬ তাড়া করতে নেমে বরোদা কখনও চাপে ছিল না। মহম্মদ সামি শুরুতে মিতেশ প্যাটলকে ফেরালেও অন্য ওপেনার শাশ্বত রাওয়াত (৬১) টানেন দলকে। হাফ-সেঞ্চুরি করেন ক্রণাল (৫৭) ও প্রিয়াংশু মোলিয়া (৫২)। বাংলার পরের ম্যাচ সোমবার, উল্টোদিকে চণ্ডীগড়।

Advertisement
সম্পর্কিত সংবাদ