Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

লা লিগায় শীর্ষেই বার্সেলোনা

লা লিগায় বার্সেলোনার দাপট অব্যাহত। রবিবার ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারাল কাতালন ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলদাতা রোনাল্ড আরাহু।

লা লিগায় শীর্ষেই বার্সেলোনা
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা- ১ : রায়ো ভায়েকানো- ০

Advertisement

বার্সেলোনা: লা লিগায় বার্সেলোনার দাপট অব্যাহত। রবিবার ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারাল কাতালন ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলদাতা রোনাল্ড আরাহু। এই জয়ের সুবাদে ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল হান্স ফ্লিকের ছেলেরা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট) চেয়ে আপাতত সাত পয়েন্টে এগিয়ে তারা। দল জিতলেও এদিন বেশ হতাশ করলেন রাফিনহা-লিওয়ানডস্কিরা। আপফ্রন্টে একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ ইয়ামালরা। পাশাপাশি গোলের নীচে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। ম্যাচ শেষে অবশ্য ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কোচ ফ্লিক। উল্লেখ্য, রবিবার ৪৭ বছরে পা দিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহো। দলের প্রাক্তনীকে  সম্মান জানিয়ে ম্যাচের আগে রোনাল্ডিনহোর নামাঙ্কিত জার্সি পরে মাঠে নামেন বার্সেলোনা ফুটবলাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ