Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

এবার ৪৪৪ দিনের নতুন মেয়াদি প্রকল্প আনল ব্যাঙ্ক অব বরোদা

৪৪৪ দিনের নয়া টার্ম ডিপোজিট বা মেয়াদি প্রকল্প আনল ব্যাঙ্ক অব বরোদা। প্রকল্পটির নাম ‘বব স্কোয়ার ড্রাইভ’। এক্ষেত্রে বার্ষিক ৭.১৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক।

এবার ৪৪৪ দিনের নতুন মেয়াদি প্রকল্প আনল ব্যাঙ্ক অব বরোদা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৪৪ দিনের নয়া টার্ম ডিপোজিট বা মেয়াদি প্রকল্প আনল ব্যাঙ্ক অব বরোদা। প্রকল্পটির নাম ‘বব স্কোয়ার ড্রাইভ’। এক্ষেত্রে বার্ষিক ৭.১৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬৫ শতাংশ। ৮০ বছর বা তার বেশি বয়সিদের জন্য ৭.৭৫ শতাংশ হারে সুদের হার প্রযোজ্য হবে। ‘নন কলেবল ডিপোজিট’-এর ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭.৮ শতাংশ। এক্ষেত্রে মেয়াদ শেষের আগে ভাঙানো যাবে না প্রকল্প। ‘নন কলেবল ডিপোজিটে’ ন্যূনতম এক কোটি এবং সর্বোচ্চ তিন কোটির কম টাকা জমা রাখা যাবে বলে জানিয়েছে ব্যাঙ্ক অব বরোদা। ব্যাঙ্কের যে কোনও শাখার পাশাপাশি ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ‘বব ওয়ার্ল্ড’ অ্যাপের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও এই প্রকল্পে টাকা রাখা যাবে বলে জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ