Bartaman Logo
৯ জুন, ২০২৬

জোজি লা পাসে তুষারধস, মৃত ৭, লাদাখের কাছে বিপর্যয়

ভয়াবহ তুষারধসে মৃত্যু হল সাত জনের। জখম হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে শ্রীনগর-লে হাইওয়েতে। লাদাখের কাছে জোজি লা পাসে তুষারধসের নীচে চাপা পড়েছে একাধিক যাত্রীবাহী গাড়িও।

জোজি লা পাসে তুষারধস, মৃত ৭, লাদাখের কাছে বিপর্যয়
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: ভয়াবহ তুষারধসে মৃত্যু হল সাত জনের। জখম হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে শ্রীনগর-লে হাইওয়েতে। লাদাখের কাছে জোজি লা পাসে তুষারধসের নীচে চাপা পড়েছে একাধিক যাত্রীবাহী গাড়িও। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই অকুস্থলে পৌঁছায় পুলিশ, বর্ডার রোড অর্গানাইজেশন, সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। তুষারের নীচে কেউ চাপা পড়ে আছে কি না, তা দেখা হচ্ছে। পাশাপাশি, তুষার সরিয়ে রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, সোনমার্গ থেকে জোজি লা পাস যাওয়ার পথে জিরো পয়েন্টের কাছে আচমকা তুষারধস নামে। নিমেষে তার নীচে চাপা পড়ে হাইওয়েতে থাকা গাড়িগুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কিছু গাড়ি বরফের নীচে সম্পূর্ণ চাপা পড়ে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বরফের স্তূপ সরিয়ে জোরকদমে চলছে উদ্ধারকাজ। যদিও আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে খবর। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর নিজে উদ্ধারকাজে নজরদারি চালাচ্ছেন। তিনি জানান, বিপর্যয়ের কথা শুনেই কারগিলের ডিসি ও এসএসপিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের নির্দেশ দিয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয়ে সাত জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন জখম হয়েছেন।’ বিপর্যস্ত জোজিলা পাস

Advertisement
সম্পর্কিত সংবাদ