Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিধানসভা অধিবেশন

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। বিধানসভার সচিবালয় সূত্রে এই খবর জানা গিয়েছে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিধানসভা অধিবেশন
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। বিধানসভার সচিবালয় সূত্রে এই খবর জানা গিয়েছে। এটি বাজেট অধিবেশন। বিধানসভা নির্বাচনের আগে শেষ এই অধিবেশনে পেশ হবে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট। এই অধিবেশন সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনও বটে। প্রশ্নোত্তর পর্ব সহ উল্লেখ পর্ব থাকবে। বেশ কিছু বিল পাশ হতে পারে। এসআইআর প্রক্রিয়ার জন্য গত নভেম্বর-ডিসেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন হয়নি। ফলে ভোট যুদ্ধের আবহে এই অধিবেশন সরগরম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ