Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ আসন দখল করতে ‘ব্লু প্রিন্ট’ তৃণমূলের, মালদহে বৃত্ত সম্পূর্ণ করার ডাক রহিম বক্সির

১২ আসন দখল করতে ‘ব্লু প্রিন্ট’ তৃণমূলের, মালদহে বৃত্ত সম্পূর্ণ করার ডাক রহিম বক্সির
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদহে তৃণমূলের বৃত্ত সম্পূর্ণ করার ডাক আব্দুর রহিম বক্সির। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এলেও মালদহে ভালো ফল করতে পারেনি তৃণমূল। পাঁচ বছর পর ষোলোর বিধানসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হয় দলের। একুশের বিধানসভা নির্বাচনে জেলায় প্রথম আটটি আসন জেতে ঘাসফুল শিবির। দলকে এবার আরও ঐক্যবদ্ধ করে মালদহের ১২টির মধ্যে সবকটি আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চায় তৃণমূল। সেই লক্ষ্যেই শনিবার দুর্গা কিংকর সভাগৃহ থেকে ‘ব্লু প্রিন্ট’ তৈরি করল মালদহ জেলা তৃণমূল। একই সঙ্গে দলের নিষ্ক্রিয় নেতাদের বহিষ্কারের যে দাওয়াই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এদিনের সভা থেকে তাদের চিহ্নিত করার কাজও শুরু করল তৃণমূল। মালদহ জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, পদে থাকবেন অথচ দলের কাজ করবেন না, সেটা মেনে নেওয়া হবে না। আপনি দলের সুবিধা ভোগ করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় রাত দিন এক করে খাটবেন, এটা মানা যাবে না। মালদহের ১২টি আসনেই জেতার প্রতিজ্ঞা করেছি। কোনও নেতা বা কর্মী বসে থাকলে রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে তাঁকে বহিষ্কার করা হবে। ২০১১ সালে তৃণমূলের হয়ে জিতেছিলেন একমাত্র সাবিত্রী মিত্র। মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি।  ভোটের সময় দলীয় কর্মীদের একাংশের বিজেপির সঙ্গে সখ্যতা নিয়ে সরব হয়েছেন প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার। তিনি বলেন, অনেকেরই বিজেপির সঙ্গে সমান্তরাল সম্পর্ক রয়েছে। দলের সব স্তরের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে রহিমের বার্তা, দিদি যে নির্দেশ দিয়েছেন, তা সফল করতে আত্মসমালোচনার জন্য আমরা এদিন আলোচনা করেছি। নেতৃত্বের কেউ যদি কিছু বলে থাকেন, তাহলে তিনি তা দলের স্বার্থেই করেছেন। - নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ