Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রতুয়ার শ্রীপুরের কৃষক পরিবারের আসিফ মাধ্যমিকে রাজ্যে অষ্টম

মালদহের রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের কৃষক পরিবার থেকে মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে আসিফ মেহবুব।

রতুয়ার শ্রীপুরের কৃষক পরিবারের আসিফ মাধ্যমিকে রাজ্যে অষ্টম
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের কৃষক পরিবার থেকে মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে আসিফ মেহবুব। সে কালিয়াচকের জয়েনপুর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার বাবা কৃষিকাজ করে সংসার চালান। মা গৃহবধূ। প্রতিকূলতার মধ্যেই তার এই চমকপ্রদ সাফল্যে তার পরিবারের সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাও খুশি। 

Advertisement

আসিফ মেহবুবের প্রাপ্ত নম্বর ৬৮৮। তার বিষয়ভিত্তিক নম্বর প্রথম ভাষা বাংলায় ৯৮, দ্বিতীয় ভাষা ইংরেজি ৯৭, গণিত ১০০, ভৌত বিজ্ঞান ৯৭, জীবন বিজ্ঞান ১০০, ইতিহাস ৯৮ এবং ভূগোলে ৯৮। 
তার বাবা আনওয়ারুল হক বলেন, আমি সাধারণ কৃষক। সামান্য কিছু জমি রয়েছে, তা চাষবাস করে কোনওরকমে সংসার চালাই। আমার স্বপ্ন তিন সন্তানকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করা। তবে স্বপ্ন বাস্তবায়নে আর্থিক প্রতিবন্ধকতা তো রয়েছেই। 
আসিফ বলে, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তাম। আমার লক্ষ্য বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হওয়া। আমি ক্রিকেট খেলতে ভালবাসি। প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। অবসর সময়ে নাটক, উপন্যাস পড়ি, বন্ধুদের সঙ্গে গল্প করি। প্রয়োজনের বাইরে মোবাইল ব্যবহার করতাম না। নিয়মিত পড়াশোনা করেই মাধ্যমিকে সাফল্য অর্জন করেছি।
আসিফের নজরকাড়া সাফল্যে তার পাড়া প্রতিবেশীরাও আনন্দে আত্মহারা। তার এলাকার অধ্যাপক সাইদুর রহমান বলেন, আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া এই এলাকার ছেলে আসিফ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান দখল করে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এই আলোর দিশারীরাই একদিন এই এলাকার উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ