দেড় কোটি টাকার প্রতারণা করে বিহার থেকে গ্রেপ্তার
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় দেড় কোটি টাকার প্রতারণা। এই ঘটনায় বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিপাল থানার পুলিস। ২০২৫ সালের মার্চ মাসে হরিপাল থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগে জানানো হয়, শেয়ার মার্কেটে টাকা কম সময়ে কয়েকগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ করিয়েছিলেন কয়েকজন। কিন্তু বিনিয়োগ করার পর থেকেই তাঁরা গা ঢাকা দেন। এই ঘটনায় হরিপাল থানায় আরও কয়েকটি অভিযোগ জমা পড়ে। তদন্ত চালিয়ে পুলিস একজনকে গ্রেপ্তার করে। এরপর মূল অভিযুক্তদের একজনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। শুক্রবার বিহারের সমস্তিপুর থেকে গ্রেপ্তার করা হয় বাপি পোড়েল নামে এক ব্যক্তিকে। শনিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

Advertisement