Bartaman Logo
১০ জুন, ২০২৬

সেনা ও অসম পুলিসের ‘অপারেশন ঘোস্ট সিম’, ধৃত ৭

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার সাতজন ভারতীয়। পাকিস্তানি এজেন্টদের সঙ্গে ভুয়ো সিম কার্ড চক্রে চালানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সেনা ও অসম পুলিসের ‘অপারেশন ঘোস্ট সিম’, ধৃত ৭
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার সাতজন ভারতীয়। পাকিস্তানি এজেন্টদের সঙ্গে ভুয়ো সিম কার্ড চক্রে চালানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য অসমের ধুবড়ি থেকে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযোগ, ধৃতরা পাকিস্তানি নাগরিকদের ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহারে সাহায্য করেছিল। 

Advertisement

এজন্য পাক এজেন্টদের কাছে ওটিপি শেয়ার করত। এভাবে পাকিস্তানে বসেই ভারতে চ্যাট করতে পারত ওই বিদেশি এজেন্টরা। দেশজুড়ে ভুয়ো ও বেনামি সিম কার্ড চক্রের পর্দাফাঁস করতে সেনাবাহিনী ও অসম পুলিস ‘অপারেশন ঘোস্ট সিম’ শুরু করেছিল। অসম পুলিসের ডিজি হরমিত সিং জানান, ‘এই সিম কার্ডগুলি কেবল সাইবার অপরাধের জন্যই নয়, দেশবিরোধী কার্যকলাপের জন্যও ব্যবহার করা হচ্ছিল। আমরা প্রমাণ পেয়েছি যে এই সিম ব্যবহার করে পাকিস্তানে তথ্য পাঠানো হত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ