Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্যাঙের শরীরের বিষ দিয়েই খুন পুতিন বিরোধী নাভালনিকে!

ব্যাঙের শরীরে পাওয়া যায় এমন বিষ দিয়েই বিরোধী নেতা তথা পুতিন সমালোচক অ্যালেক্স নাভালনিকে খুন করা হয়েছে। শনিবার একযোগে বিবৃতি দিয়ে এমনই দাবি করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস।

ব্যাঙের শরীরের বিষ দিয়েই খুন পুতিন বিরোধী  নাভালনিকে!
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ব্যাঙের শরীরে পাওয়া যায় এমন বিষ দিয়েই বিরোধী নেতা তথা পুতিন সমালোচক অ্যালেক্স নাভালনিকে খুন করা হয়েছে। শনিবার একযোগে বিবৃতি দিয়ে এমনই দাবি করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস। পাঁচ দেশের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, নাভালনির শরীরে ‘এপিবেতিডাইন’ নামে এক বিষের অস্তিত্ব মিলেছে। এই বিষ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার একপ্রকার উডুক্কু ব্যাঙের শরীরে। প্রাকৃতিকভাবে রাশিয়ায় এই বিষ পাওয়া যায় না। পাঁচ দেশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে রাশিয়া।’ ব্রিটেনের বিদেশ সচিব ইয়েভেতে কুপার বলেন, ‘নাভালনিকে হুমকি হিসাবে দেখেছিল রাশিয়া। তাই তাঁকে বিষ প্রয়োগ করে খুন করা হল।’ নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াও একই দাবি করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালে রাশিয়ার জেলে মৃত্যু হয় নাভালনির। রাশিয়ার দাবি এই মৃত্যু স্বাভাবিক। তবে সেই দাবি মানতে রাজি হয়নি একাধিক দেশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ