নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের জনস্বার্থ মামলা। এর গ্রহণয্যোগতা নিয়ে প্রশ্ন তুলে তা খরিজ করারই আবেদন জানাল রাজ্য সরকার। বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘প্রতিবারই পুজো কমিটিগুলোর কথা ভেবে মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করেন। তারপর প্রতিবছরই জনস্বার্থ মামলা হয়। পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা এবং জনগণের কথা মনে থাকে না। এই মামলা খারিজ করা হোক।’যদিও মামলাকারীর আইনজীবীরা পাল্টা দাবি করেন, সরকারি কোষাগারের টাকা এইভাবে দেওয়া যায় না। প্রতিবছর অনুদান বাড়ানো হচ্ছে।



