নয়াদিল্লি: রাস তানুরা শহরে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ফের ড্রোন হামলার চেষ্টা। সরকারি সংস্থা ‘আরামকো’ এই তেল শোধনাগারটি পরিচালনা করে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাস তানুরা শোধনাগারে হামলার চেষ্টা করা হয়। সম্ভবত ড্রোনের সাহায্যে এই হামলা হয়। যদিও তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এর আগে গত সোমবারও রাস তানুরাতে ইরানের আত্মঘাতী ড্রোন ‘শাহিদ’ আছড়ে পড়েছিল। তার জেরে ওই শোধনাগার বন্ধ রাখতে বাধ্য হয় আরামকো। এদিন কে হামলা চালাল, তা নিয়ে সৌদি প্রশাসন স্পষ্ট করে কিছু না জানায়নি। যদিও আঙুল উঠেছে ইরানের দিকেই।



