Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ও নয়নের আলো

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ প্রার্থনার গান নিয়ে উৎসাহ উদ্ভাস সংস্থা সম্প্রতি এক সুন্দর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

ও নয়নের আলো
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ প্রার্থনার গান নিয়ে উৎসাহ উদ্ভাস সংস্থা সম্প্রতি এক সুন্দর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। কলামন্দিরে আয়োজিত ‘ও নয়নের আলো’ শীর্ষক অনুষ্ঠানে একক গানে শিল্পী ছিলেন রাহুল মিত্র। দুটি পর্বে নিবেদিত এই আসরে হে প্রাণ, হে ঊষা, হে বাসনা, হে করুণা, হে সন্ধান— এই নামগুলি দিয়ে সমগ্র অনুষ্ঠানটি ভাগ করেন শিল্পী। প্রতিটি ভাগে চার-পাঁচটি করে মোট ৩৪টি গান তিনি গেয়ে শোনান। তাঁর পরিবেশিত ‘প্রাণের প্রাণ জাগিছে’, ‘তুমি আপনি জাগাও মোরে’, ‘নূতন প্রাণ দাও’ ইত্যাদি গানে সমৃদ্ধ অনুষ্ঠানটি সকলকে মুগ্ধ করে। শিল্পীর অসাধারণ গায়কী, সুর ও স্বরবৈচিত্রে সাবলীল দক্ষতা শ্রোতাদের আবেগে ভরিয়ে তোলে। তাঁকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন গৌতম দত্ত, সৌরভ চট্টোপাধ্যায়, শুভজ্যোতি সেন, তথাগত মিশ্র, অরূপ সরকার, তুহিন সেনগুপ্ত, সুহত্র চৌধুরী। ভাব কথনে সায়ন অধিকারী, সূচনায় ছিলেন অভিনন্দন ভট্টাচার্য।

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ