Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আনন্দ চন্দ্রিকার নৃত্যানুষ্ঠান

সম্প্রতি রবীন্দ্রসদনে নৃত্যাশ্রম আনন্দ চন্দ্রিকা নিবেদন করল কত্থক নৃত্যানুষ্ঠান ‘ঝনক ঝনক বাজে’।

আনন্দ চন্দ্রিকার নৃত্যানুষ্ঠান
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রিয়ব্রত দত্ত: সম্প্রতি রবীন্দ্রসদনে নৃত্যাশ্রম আনন্দ চন্দ্রিকা নিবেদন করল কত্থক নৃত্যানুষ্ঠান ‘ঝনক ঝনক বাজে’। নৃত্যগুরু প্রখ্যাত কত্থক শিল্পী অমিতা দত্তর কোরিগ্রাফ ও পরিচালনায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাঁর ছাত্রছাত্রীরা। অমিতার কথায়, ‘কত্থক নৃত্যের ধ্রুপদী আঙ্গিকে নৃত্যশৈলীটিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি।’ সেই প্রয়াসেরই মনোমুগ্ধকর উপস্থাপনা দেখা গেল আটটি নৃত্য পরিবেশনে। অনুষ্ঠানের শুরুতে তাঁর শিশু শিক্ষার্থীদের সঙ্গে অমিতা পরিবেশন করেন ‘ঠুমক চলে রামচন্দ্র’ নৃত্যশৈলী। এছাড়া নজরুল ইসলামের ‘মোমের পুতুল’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নূপুর বাজে আজ’, অতুলপ্রসাদের ‘তুমি মধুর অঙ্গে’ প্রভৃতি গানের সুরে বাঁধা কত্থক নৃত্যের উপস্থাপনা ভালো লাগে। সঙ্গীত পরিচলনায় ছিলেন চন্দ্রচূড় ভট্টাচার্য। 

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ