Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

যোগীরাজ্যে খালে আম্বেদকরের মূর্তি!

খালের মধ্যে পড়ে রয়েছে বাবসাহেব আম্বেদকরের মূর্তি। সোমবার এমনই দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের গঙ্গানগরের কোদাপুর গ্রামে।

যোগীরাজ্যে খালে আম্বেদকরের মূর্তি!
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: খালের মধ্যে পড়ে রয়েছে বাবসাহেব আম্বেদকরের মূর্তি। সোমবার এমনই দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের গঙ্গানগরের কোদাপুর গ্রামে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাজস্ব বিভাগ। প্রথামিকভাবে জানা গিয়েছে, মূর্তিটি চাষের জমিতে ঢোকার মুখে বসানো ছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। গঙ্গানগরের ডিএসপি কুলদীপ সিং গুনাওয়াত জানান, মূর্তিটি তুলে খালে ফেলে দেয় দুষ্কৃতীরা। মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই নতুন মূর্তি বসানো হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ