Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভেজাল’ মাংস বিক্রির অভিযোগ তারকেশ্বরে

তারকেশ্বর চাঁপাডাঙায় মাংসের দোকানে খাসির পরিবর্তে ভেজাল মাংস বিক্রির অভিযোগে সোমবার সকালে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে বাজেয়াপ্ত করে মাংস।

‘ভেজাল’ মাংস বিক্রির অভিযোগ তারকেশ্বরে
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর চাঁপাডাঙায় মাংসের দোকানে খাসির পরিবর্তে ভেজাল মাংস বিক্রির অভিযোগে সোমবার সকালে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে বাজেয়াপ্ত করে মাংস। সোমবার সকালে চাঁপাডাঙার বাসিন্দা প্রসেনজিৎ সামন্ত খাসির মাংস কিনতে  গিয়েছিলেন নিজাম শেখের দোকানে। মাংস কেনার পর বুঝতে পারেন, খাসির মাংসের বদলে দেওয়া তাকে দেওয়া হয়েছে ছাগলের মাংস। সে খবর বাজারে ছড়িয়ে পড়তেই হট্টগোল শুরু হয়ে যায় দোকানের সামনে। হট্টগোল শুরু হতেই দোকান থেকে চম্পট দেয় মালিক নিজাম শেখ ও দোকানের দুই কর্মী। তবে নিজাম শেখের ভাগ্নে গোলাম রসুল বলেন, মাঝে মধ্যে খাসির মাংসের বদলে ছাগলের মাংস বিক্রি করা হতো। মামার অজান্তেই তা বিক্রি করত দোকানের কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে তারকেশ্বর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মাংস। অভিযুক্ত পলাতক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ