Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরনো বিবাদের জেরে মারধরের অভিযোগ

পুরনো বিবাদকে কেন্দ্র করে আইহো এলাকার যুবক সন্তু ভূতিকে মারধরের অভিযোগ বুলবুলচণ্ডীর এক ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

পুরনো বিবাদের জেরে মারধরের অভিযোগ
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: পুরনো বিবাদকে কেন্দ্র করে আইহো এলাকার যুবক সন্তু ভূতিকে মারধরের অভিযোগ বুলবুলচণ্ডীর এক ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার সকাল ১১ টা নাগাদ হবিবপুর ব্লকের আইহো এলাকায় মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সন্তু জানান, শুক্রবার রাতে এক বন্ধুকে রাখতে বুলবুলচণ্ডী গিয়েছিলেন তিনি। ফেরার সময় বুলবুলচণ্ডীর ওই ক্লাবের কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। ক্লাবে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হলে পুলিস গিয়ে উদ্ধার করে তাঁকে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি আইহোর ফুটবল ময়দানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়। সেটি আয়োজন করেছিলেন আইহোর ক্রীড়াপ্রেমী মানুষ সহ স্থানীয় বাসিন্দারা। বুলবুলচণ্ডী একাদশ ও লোকাল টাইগারের মধ্যে ফাইনাল খেলা হয়। খেলা চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বুলবুলচণ্ডী একাদশের সঙ্গে আয়োজক কমিটির বসচা বাধে। এরপর বুলবুলচণ্ডী একাদশের সদস্যরা মাঠ ছেড়ে চলে যান। কমিটির পক্ষ থেকে মাইকে দুই দলকে বারবার মাঠে ডাকা হলেও বুলবুলচণ্ডী একাদশ নামেনি। কমিটি তখন মাঠে উপস্থিত কেন্দপুকুরের লোকাল টাইগার দলকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে এবং পুরস্কৃত করা হয়। এই বিষয় নিয়েই ঝামেলার সূত্রপাত। পাল্টা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বুলবুলচণ্ডীর ওই ক্লাবের সদস্য ইন্দ্রনীল সাহা বলেন, খেলা নিয়ে একটা সমস্যা হয়েছিল। তবে কাউকে মারধরের বিষয়টি জানা নেই।

Advertisement

সন্তু বলেন, আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে ওই ক্লাব ও এলাকার বাসিন্দারা। সেই কারণে পুলিসে লিখিত কোনও অভিযোগ জানাইনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ