Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তাই থানায় অভিযোগ জানানো হয়েছে। শুক্রবার সকালে বেশ কয়েকজন ভোটারকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছিলেন শওকত। সবার হাতেই ছিল নথিপত্র। অভিযোগ জানানোর পর তিনি বলেন, ‘এই বিধানসভায় বহু মানুষকে শুনানিতে ডাকা হয়েছিল। তাঁরা উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। তারপরও তাঁদের আবেদন ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম প্রায় ৩৩ হাজার নাম ফেরত এসেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম দের বাদ দেওয়ার একটা বৃহত্তর চক্রান্ত চলছে। এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে।’ আজ, শনিবার ভাঙড় থানাতে আরেকটি অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ