Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার জগন্নাথ ধামের সব তথ্য এক ক্লিকে

এক ক্লিকেই মিলবে দীঘার জগন্নাথ ধামের সমস্ত তথ্য। আগামী ৩০ এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদঘাটন হবে ২২ একর জমির উপর ছড়িয়ে থাকা দীঘার জগন্নাথ ধামের।

দীঘার জগন্নাথ ধামের সব তথ্য এক ক্লিকে
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ক্লিকেই মিলবে দীঘার জগন্নাথ ধামের সমস্ত তথ্য। আগামী ৩০ এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদঘাটন হবে ২২ একর জমির উপর ছড়িয়ে থাকা দীঘার জগন্নাথ ধামের। তাঁরা যাতে সহজেই মন্দির সম্পর্কিত সমস্ত খবরাখবর পেতে পারেন, সেই লক্ষ্যেই এই ওয়েবসাইট তেরি হচ্ছে বলেই জানা গিয়েছে। কতক্ষণ মন্দির খোলা থাকবে, মন্দির তৈরির ইতিবৃত্ত ইত্যাদি থাকবে এই ওয়েবসাইটে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জগন্নাথ ধামের পাশেই তৈরি হবে একটি পুলিস আউটপোস্ট, স্বাস্থ্যকেন্দ্র ও দমকল কেন্দ্র। এসব তথ্যও থাকবে ওয়েবসাইটে। ইতিমধ্যে এই ওয়েবসাইট তৈরির জন্য দরপত্র ডাকা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ