Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিরিজ প্রযোজনায় আলিয়া

কেবল অভিনয় নয়, প্রযোজক হিসেবেও ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রাখতে চান অভিনেত্রী আলিয়া ভাট।

সিরিজ প্রযোজনায় আলিয়া
  • ১১ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

কেবল অভিনয় নয়, প্রযোজক হিসেবেও ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রাখতে চান অভিনেত্রী আলিয়া ভাট। ফের একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন আলিয়া। তরুণ প্রজন্মের প্রেম সহ নানা সমস্যা নিয়ে নিয়ে এই সিরিজ তৈরি হবে বলে খবর। দুই তরুণ যুগলকে ঘিরে লেখা হচ্ছে চিত্রনাট্য। ইতিমধ্যে যাবতীয় কাজ শুরু করেছেন আলিয়া। এই সিরিজে চারজন নতুন শিল্পীকে সুযোগ দেওয়া হবে। এর আগে ইটারনাল সানসাইন প্রোডাকশন হাউজের ব্যানারে ‘পোচার’ সিরিজটি প্রযোজনা করেছিলেন আলিয়া। সেই সিরিজও নানা মহলে প্রশংসিত। এবার আলিয়া প্রযোজিত সিরিজটি কতটা দাগ কাটে, তা দেখার অপেক্ষায় দর্শকমহল। এদিকে, আলিয়াকে পরবর্তীতে স্পাই ইউনিভার্সের ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ