Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিট ও জেইই-তে আকাশের সাফল্য

মেডিক্যাল প্রবেশিকা নিট ইউজি এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই-তে দারুণ ফল করেছেন আকাশ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। সংস্থার দাবি, নিট ইউজিতে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং নবম স্থানাধিকারী তাদের প্রতিষ্ঠানেই প্রস্তুতি নিয়েছেন।

নিট ও জেইই-তে আকাশের সাফল্য
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেডিক্যাল প্রবেশিকা নিট ইউজি এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই-তে দারুণ ফল করেছেন আকাশ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। সংস্থার দাবি, নিট ইউজিতে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং নবম স্থানাধিকারী তাদের প্রতিষ্ঠানেই প্রস্তুতি নিয়েছেন। প্রথম ৫০-এ ১৮ জন এবং প্রথম ১০০-এ থাকা ৩৫ জনই আকাশের ছাত্রছাত্রী। নিট-এ রাজ্যের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীও তাদের ছাত্র বলে আকাশের দাবি। জেইই অ্যাডভান্সডে দেশের প্রথম ১০০ জনের মধ্যে ২৯জনই আকাশের ছাত্রছাত্রী। প্রথম ৫০০-এ থাকা ৫১ জন তাদের থেকে প্রস্তুতি নিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই এক হাজারের মধ্যে র‌্যাঙ্ক করেছেন পাঁচজন পড়ুয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ