Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির থেকে বিরোধী দলের তকমা কাড়াই লক্ষ্য: জয়প্রকাশ

এখন থেকে নির্বাচনের কাউন্টিং হলে গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও তৃণমূল কংগ্রেস কর্মীর বিশ্রাম নেই। এটা দলের নির্দেশ।

বিজেপির থেকে বিরোধী দলের তকমা কাড়াই লক্ষ্য: জয়প্রকাশ
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: এখন থেকে নির্বাচনের কাউন্টিং হলে গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও তৃণমূল কংগ্রেস কর্মীর বিশ্রাম নেই। এটা দলের নির্দেশ। সমস্ত কর্মীদের দলের এই নির্দেশ পালন করার ডাক দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বৃহস্পতিবার বিকেলে আমতায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, হাওড়ার সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক নির্মল মাজি প্রমুখ। এদিন মন্ত্রী পুলক রায় অভিযোগ করেন, ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের হার সহ্য করতে পারেনি। আর তাই পরিকল্পনা করে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে।  তার ফলে বাংলার মানুষ আরও বেশি করে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ