Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে আজ শুরু ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’, উদ্বোধনে প্রধানমন্ত্রী

ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬’। যার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০ ফেব্রুয়ারি অবধি চলবে এই বিশেষ প্রদর্শনী।

দিল্লিতে আজ শুরু ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’, উদ্বোধনে প্রধানমন্ত্রী
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬’। যার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০ ফেব্রুয়ারি অবধি চলবে এই বিশেষ প্রদর্শনী। একই স্থানে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-ও আয়োজিত হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এখানে  কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ তুলে ধরা হবে। এক্সপোতে অংশ নেবে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা, একাধিক স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজিকিস্তান ও আফ্রিকা। ১৩টি দেশের আলাদা প্যাভিলিয়ন থাকবে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার কথা তুলে ধরা হবে।

Advertisement

জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ম্যাক্সিম ওরেশকিন ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ওরেশকিন বর্তমানে ক্রেমলিন প্রশাসনের উপপ্রধান এবং প্রেসিডেন্ট পুতিনের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। আয়োজকদের আশা, আড়াই লক্ষের বেশি মানুষ এই এক্সপোতে দর্শক হিসাবে আসতে পারেন। আন্তর্জাতিক প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। 
এদিকে, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। তাঁর দাবি, ভবিষ্যতে এআই প্রযুক্তিতে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ভারত। তিনি আরও বলেন, ভারতে এআই প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছে। আগামীতে এখানে তাদের ব্যবসার পসার আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলেও জানান চ্যাটপজিপিটির নির্মাতা স্যাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ