Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

১৮ বছর পর

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন’

১৮ বছর পর
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন’। প্রায় ১৮ বছর পর সেই ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন অভিনেতা। সোমবার, ২৪ মার্চ ছিল তাঁর জন্মদিন। ৪৬তম জন্মদিনে এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন নায়ক। পাশাপাশি জানিয়ে দিলেন, ছবির মুক্তির তারিখও। আগামী বছর ৩ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিক্যুয়েলটি। ‘আওয়ারাপন’ ছবিটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি। তবে সিক্যুয়েল পরিচালনার দায়িত্বে তিনি থাকছেন না। বরং এবার নীতিন কক্কর থাকবেন পরিচালকের আসনে। প্রযোজনা করবেন বিশেষ ভাট। সিক্যুয়েলেও মুখ্য চরিত্রে দেখা যাবে ইমরানকে। তবে তাঁর বিপরীতে আর কে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। আগামী মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ