Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অদ্রিজার বাগদান

বাগদান সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন নায়িকা।

অদ্রিজার বাগদান
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

বাগদান সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন নায়িকা। পাত্র দক্ষিণ ভারতের বাসিন্দা ভিগ্নেশ আইয়ার। জানা গিয়েছে, মহারাষ্ট্রের শাহপুরের এক খামার বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ভিগ্নেশের সঙ্গে বাগদান সারলেন নায়িকা। অভিনেত্রীর সাজেও ছিল দক্ষিণী ছোঁয়া। বিশেষ দিনে দুধে আলতা রঙের কাঞ্জিভরমে সেজেছিলেন অভিনেত্রী। ভিগ্নেশের পরনে ছিল পাঞ্জাবি। সমাজমাধ্যমে অদ্রিজা লিখেছেন, ‘যাঁর জন্য প্রার্থনা করেছিলাম, সেই ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সম্পন্ন হল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ