Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মাতৃহারা হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

প্রিয়জনকে হারালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রয়াত জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ

মাতৃহারা হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ
  • ৬ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

মুম্বই, ৬ এপ্রিল: প্রিয়জনকে হারালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রয়াত জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জ্যাকলিনের মা। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে গত ২৪ মার্চ থেকে সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আজ, রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিম। সেই খবর পেয়েই দ্রুত হাসপাতালে যান জ্যাকলিন। যদিও অভিনেত্রী তাঁর মায়ের মৃত্যুর বিষয়ে কিছুই জানাননি।

Advertisement

দীর্ঘদিন ধরেই তাঁর মা অসুস্থ ছিলেন বলে সেইভাবে কোনও শ্যুটিংও করছিলেন না জ্যাকলিন। এমনকী চলতি আইপিএলের একটি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা থাকলেও পিছিয়ে যান অভিনেত্রী। সেই সময়ে মায়ের পাশেই ছিলেন তিনি। এমনটাই জানা গিয়েছে বলিউড সূত্রে। সূত্রের খবর, ২০২২ সালেও অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যাকলিনের মা। তখনও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে সেই সময়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। জ্যাকলিনের জন্ম ১৯৮৫ সালের ১১ আগস্ট বাহারিনের মানামায়। তাঁর বাবা এলরয় ফার্নান্ডেজ শ্রীলঙ্কার বাসিন্দা এবং মা কিম ছিলেন মালয়েশিয়ান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ