Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের সেবাশ্রয়: ৬৫ হাজার জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

সাধারণ মানুষের অংশগ্রহণে সাফল্যের সঙ্গে এগোচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-২ কর্মসূচি। ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ কর্মসূচি শুরু হয়েছে।

অভিষেকের সেবাশ্রয়: ৬৫ হাজার  জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষের অংশগ্রহণে সাফল্যের সঙ্গে এগোচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-২ কর্মসূচি। ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে ১০ দিন অতিক্রান্ত। তাতে ৬৫ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। তার মধ্যে ৩৩০৬ জন মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ৩৩৭৯ জনের বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয় সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবিরে। শারীরিক অবস্থা গুরুতর থাকায় ৪৬ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আগামী জানুয়ারি মাস পর্যন্ত অভিষেকের এই কর্মসূচি চলবে। অভিষেক জানিয়েছেন, সবার সুস্বাস্থ্য এটাই আমাদের সংকল্প। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ