Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আয়কর দপ্তরের চিঠি ডায়মন্ডহারবারের ৭৬ হাজার মানুষকে পাঠাবেন অভিষেক

ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের বার্ধক্যভাতা প্রদান করা হচ্ছে। এই নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রদ্ধার্ঘ্য’ নামে একটি কর্মসূচিও রয়েছে।

আয়কর দপ্তরের চিঠি ডায়মন্ডহারবারের ৭৬ হাজার মানুষকে পাঠাবেন অভিষেক
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের বার্ধক্যভাতা প্রদান করা হচ্ছে। এই নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রদ্ধার্ঘ্য’ নামে একটি কর্মসূচিও রয়েছে। কিন্তু সেই প্রকল্পটি নিয়েই আয়কর দপ্তর দু’টি চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার সাতগাছিয়ায় এক অনুষ্ঠানে সেই চিঠি দু’টি তুলে ধরলেন তিনি। বলেন, গরিব মানুষের মুখে হাসি ফুটুক, সেটা বিজেপি চায় না। তাই এই চিঠি পাঠিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করছে। এই চিঠি এবার আমি ডায়মন্ডহারবারের ৭৬ হাজার বাসিন্দার কাছে পাঠাব। বলব, বিজেপি সবরকমভাবে চেষ্টা করছে উন্নয়নকে বাধা দিতে। চলতি বছরে ৭৫ দিনব্যাপী সেবাশ্রয় কর্মসূচি করেছিলেন অভিষেক। এবছরের শেষে আরও বড় মাত্রায় সেই কর্মসূচি করার কথা ঘোষণা করেছেন তিনি। এলাকার উন্নয়ন সংক্রান্ত যে ‘নিঃশব্দ বিপ্লব’ বইটি প্রকাশ করা হয়েছে, সেটি আরও ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ