Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলপ্রকাশের পর প্রথম রাজপথে মমতা, সঙ্গে কোন কোন সাংসদ-বিধায়ক?

আজ ধর্মতলায় ধরনা কর্মসূচি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অনুমতি না দেওয়ায় টানাপোড়েন বাড়ছে। বিস্তারিত পড়ুন।

ফলপ্রকাশের পর প্রথম রাজপথে মমতা, সঙ্গে কোন কোন সাংসদ-বিধায়ক?
  • ২ জুন, ২০২৬ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটে বিপর্যয়ের একমাসের মধ্যে তৃণমূলে বাড়ছে বেসুরো বিধায়কের সংখ্যা। একইসঙ্গে ক্রমশ জোরাল হচ্ছে ভাঙনের আশঙ্কা। এই আবহে আজ, মঙ্গলবার পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় কর্মসূচি করেন  তিনি। দীর্ঘ টালবাহানার পরে এই অনুমতি দেয় পুলিশ।

Advertisement

এই মঞ্চ থেকে জাতীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। এই সমস্ত দল খুব শীঘ্রই দিল্লিতে মিলিত হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এদিন দুপুর দু’টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তৃণমূলনেত্রী। সঙ্গে ছিলেন বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় প্রথমে আম্বেদকরের মূর্তিতে সংবিধান রেখে ও মালা দিয়ে ‘নতুন যুদ্ধে’র সূচনা করেন তিনি। তারপরে যান গান্ধী মূর্তিতে। জাতির জনকের মূর্তিতে মালা দিয়ে ওয়াই চ্যানেলের ধরনাস্থলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তার আগে ধরনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বর্ষীয়ান দুই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও অশোক দেব, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। চলে আসেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া মমতার ধরনাস্থলে দেখা গিয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়,  অসীমা পাত্র, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের। যদিও অধিকাংশ সাংসদ ও বিধায়ক এদিনের কর্মসূচিতে উপস্থিত নেই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মাত্র ৬ জন বিধায়ক এদিন তৃণমূলের ধরনা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ