Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা সফরে যাচ্ছেন অভিষেক

বঙ্গের উত্তর প্রান্তে জেলা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি নভেম্বর মাসের শেষদিকে অভিষেকের উত্তরবঙ্গের একাধিক জেলায় যাওয়ার কর্মসূচি রয়েছে। যেহেতু এখন এসআইআর প্রক্রিয়া চলছে।

জেলা সফরে যাচ্ছেন অভিষেক
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গের উত্তর প্রান্তে জেলা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি নভেম্বর মাসের শেষদিকে অভিষেকের উত্তরবঙ্গের একাধিক জেলায় যাওয়ার কর্মসূচি রয়েছে। যেহেতু এখন এসআইআর প্রক্রিয়া চলছে। তাতে জেলার যে-সমস্ত প্রান্তে তৃণমূলের ক্যাম্প বা শিবির রয়েছে, সেগুলি পরিদর্শন করতে পারেন অভিষেক। এছাড়া বেশকিছু রাজনৈতিক কর্মসূচিতে অভিষেকের উপস্থিত থাকার কথা। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহার জেলায় ৯-০ লক্ষ্যমাত্রা নিয়েই নভেম্বর মাসেই কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ৪ নভেম্বর। সেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই, ভার্চুয়াল মাধ্যমে অভিষেক একটি সাংগঠনিক বৈঠক করেন। সেখানে তিনি বলেছিলেন, রাজ্যে ৬২০০টি ক্যাম্প বা শিবির করে দলকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আর ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ‘ওয়ার রুম’ তৈরি করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। জেলায় যাবেন বলেও জানিয়েছিলেন অভিষেক। সেই সূত্রেই তাঁর জেলা সফর শুরু হতে চলেছে। তাছাড়া কবে শুরু হবে অভিষেকের নবজোয়ার-২ কর্মসূচি, অনেকদিন ধরে সেই চর্চাও চলছে রাজনৈতিক মহলে। এবার নয়া কোনও ফরম্যাটে নবজোয়ার-২ কর্মসূচি হবে। জোর গুঞ্জন সেটাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ