Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দার্জিলিংয়ে জমজমাট ‘আশিকি থ্রি’র শ্যুটিং

শৈলশহরে ফের হাজির বলিউড। ‘বরফি’ পরিচালক অনুরাগ বসু ফের একবার দার্জিলিংয়ে।

দার্জিলিংয়ে জমজমাট ‘আশিকি থ্রি’র শ্যুটিং
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দার্জিলিং: শৈলশহরে ফের হাজির বলিউড। ‘বরফি’ পরিচালক অনুরাগ বসু ফের একবার দার্জিলিংয়ে। আশিকি-৩ সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য পুরো টিম নিয়ে শহরে এসেছেন তিনি। সঙ্গে রয়েছেন সিনেমার নায়ক কার্তিক আরিয়ান, দক্ষিণী নায়িকা শ্রীলীলা। শুক্রবার ও শনিবার দুদিন তাঁরা দার্জিলিংয়ের এতিহ্যবাহী ক্যাপিটাল হলের সামনে শ্যুটিং সেড়েছেন।

Advertisement

শনিবার সকালে শৈলশহরের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন এই তারকা। সঙ্গে ছিলেন পরিচালকও। দার্জিলিং চায়ের স্বাদ লুফে সিনেমার বিভিন্ন শ্যুটিংস্পট দেখে এসেছেন তাঁরা। তাদের সামনে পেয়ে পর্যটকরা সেলফি নিতে ভোলেনি। তারা সেই আবদারও মিটিয়েছেন হাসিমুখে।
শুক্রবার কার্তিক নিজেই ঘোষণা করে দেওয়ায় শনিবার সন্ধ্যাতেও ক্যাপিটাল হলের সামনে শ্যুটিং দেখতে প্রচুর দর্শক জমায়েত হন। কার্তিক স্পটে আসতেই অটোগ্রাফ নেওয়ার জন্য প্রায় হামলে পড়েন তরুণ তরুণীরা। ক্যাপিটাল হলের একটি জায়গায় গিটার হাতে গানের শ্যুটিং চলে। সামনে শয়ে শয়ে ফ্যান তাঁর উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ছবি-ভিডিও দেখে নিয়েছেন নেটিজেনরা। 
ব্যস্ততার মাঝে সিনেমার পরিচালক অনুরাগ বলেন, পাহাড়ি এই শহর এখন জনবহুল হয়ে উঠেছে। তবে এর সৌন্দর্য আপামর মানুষের কাছে সবসময় প্রিয়। ছোট থেকে দার্জিলিংকে সঙ্গীতের রাজধানী বলে মনে করতাম। কারণ, এখানে ঘরে ঘরে সঙ্গীত প্রেমী। সেজন্য সিনেমার একটি কনসার্টের দৃশ্য এখানে শ্যুট করছি। দুই থেকে তিনদিনের এই পরিকল্পনার মধ্যে চৌরাস্তাতেও কিছু দৃশ্য করার পরিকল্পনা রয়েছে। 
কার্তিক ও শ্রীলালাকে সামনে দেখে অনেকেই সেলফি ও অটোগ্রাফ নিতে যান। তবে দর্শকদের নিরাশ করেননি তারকারা। মার্চের শেষ সপ্তাহ থেকে ডুয়ার্সে পা জমায় টিম আশিকি-থ্রি। চালসার পর, ওদলাবাড়ির লিস নদীর বুকে শ্যুটিং করেন অনুরাগ। সেখান থেকে দলটি পাড়ি জমায় সিকিমে। এমজি মার্গে সিনেমার একটি গানের শ্যুট হয়। শুক্রবার বিকেলে টিম নিয়ে দার্জিলিং আসেন অনুরাগ।  দার্জিলিংয়ে জমজমাট শ্যুটিং। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ