গুরুগ্রাম, ৩১ ডিসেম্বর: গাড়িতে যুবতী গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে। গণধর্ষণের পর গাড়ি থেকে ছুঁড়ে ফেলা হল যুবতীকে। তার মুখে ১২টি সেলাই পড়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নির্যাতিতা। জানা গিয়েছে, গত সোমবার রাত ৮টা নাগাদ ওই যুবতীর তাঁর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। জানিয়েছিলেন কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে আসবেন। এরপর রাস্তায় একটি গাড়িতে লিফট নেন তিনি। ভ্যানে সেই সময় ২ জন যুবক ছিল। তারা যুবতীকে নিয়ে গন্তব্যের দিকে না গিয়ে গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের নির্জন এলাকায় গাড়িটি নিয়ে যায়। প্রবল ঠাণ্ডা এবং কুয়াশার ফলে রাস্তায় তখন সেভাবে মানুষজন ছিলেন না। সেই সুযোগে রাস্তার ধারে একটি নির্জন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তরা ওই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ।



