Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে মহার্ঘ ৭৫০ অপরিহার্য ওষুধ

আজ থেকে ফের ১.৭৪ শতাংশ দাম বাড়ছে বেশকিছু অপরিহার্য ওষুধের।

আজ থেকে মহার্ঘ ৭৫০ অপরিহার্য ওষুধ
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ থেকে ফের ১.৭৪ শতাংশ দাম বাড়ছে বেশকিছু অপরিহার্য ওষুধের। ফলে মাথায় হাত পড়েছে কোটি কোটি মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষের। সূত্রের খবর, সবমিলিয়ে ৭৪৮টি ওষুধের দাম বাড়ছে। তালিকায় রয়েছে প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করার, কৃমি,  হাঁপানি, অ্যান্টিভাইরাল, সিজোফ্রেনিয়া সহ মানসিক অসুখ, এইডস সহ অসংখ্য রোগের ওষুধ। সর্পাঘাতের ওষুধ, মরফিনের মতো ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ, বিসিজি টিকাও রয়েছে তালিকায়। হাসপাতালে মরণাপন্ন রোগীকে বাঁচাতে অতিপ্রয়োজনীয় অ্যাড্রিনালিন ইঞ্জেকশনেরও দাম বাড়ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ