শিয়ালদহ শাখায় দু’দিনে বাতিল ৭৪টি লোকাল
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে শিয়ালদহ মেইন ও বনগাঁ লাইনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ও দমদম জংশনের মাঝে ব্রিজ সংস্কারের কাজ হবে। সেই কারণে আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে আগামী কাল রবিবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। স্বভাবতই টানা ১০ ঘণ্টা সংশ্লিষ্ট লাইনে ৭৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সময়ের মধ্যে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-কৃষ্ণনগর সহ একাধিক লাইনে একগুচ্ছ ট্রেন চলবে না। এছাড়াও একাধিক লোকাল ট্রেনের সময়সূচি এই কাজ চলাকালীন কিছুটা বদল হবে। কয়েকটি ট্রেন গোটা যাত্রাপথে চলবে না। কিছু ট্রেন গন্তব্য থেকে সামান্য আগে যাত্রা শেষ করবে কিংবা আগে থেকে যাত্রা শুরু করবে।  

Advertisement