Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মুম্বইয়ের কাছে ১৬ দিনে উদ্ধার ৬টি মৃতদেহ, চিন্তায় পুলিশ

সপ্তাহ দুয়েকের মতো ব্যবধান। তারমধ্যেই মুম্বইয়ের নিকটবর্তী ভাসাই-ভিরা পুরনিগম এলাকায় উদ্ধার ৬টি মৃতদেহ। রবিবার সন্ধ্যায় ৪৫ থেকে ৫০ বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার হয় মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে।

মুম্বইয়ের কাছে ১৬ দিনে উদ্ধার ৬টি মৃতদেহ, চিন্তায় পুলিশ
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সপ্তাহ দুয়েকের মতো ব্যবধান। তারমধ্যেই মুম্বইয়ের নিকটবর্তী ভাসাই-ভিরা পুরনিগম এলাকায় উদ্ধার ৬টি মৃতদেহ। রবিবার সন্ধ্যায় ৪৫ থেকে ৫০ বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার হয় মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে। ভিরার পাটা এলাকায় এক জঞ্জালের স্তূপের ভিতর ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এটা স্পষ্ট নয় যে, কোনও দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে না এটি কোনও খুনের ঘটনা। গত ১৬ দিনে এভাবেই পুরনিগমের আওতাধীন এলাকা থেকে অন্তত ৬টি দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে ২১ মার্চ শিরবালি এলাকায় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ওই মহিলাকে তাঁর স্বামীই খুন করেছে। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ঠিক সেই ঘটনার দু’দিন পর ২৩ মার্চ নালাসোপারায় এক ৬ বছরের শিশুর দেহ উদ্ধার হয়। তবে সেই শিশুর মৃত্যুর কারণ এখনও অধরা। তিনদিন পর আরও এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়। যদিও সেই কাণ্ডে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা যায়, জমি বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছিল। এরপর এলাকার নালায় আরও দুই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের পরিচয়ও জানা যায়নি। এরমধ্যেই রবিবার ফের মিলল আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ